ভৈরব, কিশোরগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি এবং ওই গৃহবধূ একই গ্রামের বাসিন্দা। পুলিশ ও মামলার বিবরণ অনুযায়ী, গত বৃহস্পতিবার গৃহবধূর স্বামী ব্যবসার কাজে ঢাকায় যান। সেই রাতে গৃহবধূ বাড়িতে একা ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে আনোয়ার হোসেন ও তার দুই সহযোগী গৃহে প্রবেশ করে গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। গৃহবধূ কয়েক ঘণ্টা অচেতন অবস্থায় ছিলেন। পরে জ্ঞান ফিরে এলে তিনি তার স্বামীকে ঘটনাটি জানান। গতকাল সকালে গৃহবধূর স্বামী ঢাকা থেকে ফিরে ভৈরব থানায় দলবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেন। মামলায় আনোয়ার হোসেন এবং তার সহযোগী মোশারফ মিয়া (২৬) ও শাহ আলম (৩০)-এর নাম উল্লেখ করা হয়েছে। মামলায় আরও বলা হয়েছে, তাদের সঙ্গে গৃহবধূর পূর্ব শত্রুতা ছিল। গৃহবধূর স্বামী বলেন, "আসামিরা আগেই জানত আমি ঢাকায় যাচ্ছি এবং আমার স্ত্রী বাড়িতে একা থাকবে। আমার স্ত্রী তাদের তিনজনকেই ভালোভাবে চিনতে পেরেছে।" ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার...