সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ভৈরবে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  ভৈরব, কিশোরগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি এবং ওই গৃহবধূ একই গ্রামের বাসিন্দা। পুলিশ ও মামলার বিবরণ অনুযায়ী, গত বৃহস্পতিবার গৃহবধূর স্বামী ব্যবসার কাজে ঢাকায় যান। সেই রাতে গৃহবধূ বাড়িতে একা ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে আনোয়ার হোসেন ও তার দুই সহযোগী গৃহে প্রবেশ করে গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। গৃহবধূ কয়েক ঘণ্টা অচেতন অবস্থায় ছিলেন। পরে জ্ঞান ফিরে এলে তিনি তার স্বামীকে ঘটনাটি জানান। গতকাল সকালে গৃহবধূর স্বামী ঢাকা থেকে ফিরে ভৈরব থানায় দলবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেন। মামলায় আনোয়ার হোসেন এবং তার সহযোগী মোশারফ মিয়া (২৬) ও শাহ আলম (৩০)-এর নাম উল্লেখ করা হয়েছে। মামলায় আরও বলা হয়েছে, তাদের সঙ্গে গৃহবধূর পূর্ব শত্রুতা ছিল। গৃহবধূর স্বামী বলেন, "আসামিরা আগেই জানত আমি ঢাকায় যাচ্ছি এবং আমার স্ত্রী বাড়িতে একা থাকবে। আমার স্ত্রী তাদের তিনজনকেই ভালোভাবে চিনতে পেরেছে।" ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার...
সাম্প্রতিক পোস্টগুলি

হত্যার ভয় দেখিয়ে মুসলিম মেয়েকে একাধিকবার ধর্ষণ হিন্দু যুবকের, থানায় অভিযোগ দেওয়ায় বাড়িঘরে অগ্নিসংযোগ

দিনাজপুরের চিরিরবন্দর থানার রাণীরবন্দরের ১নং নশরতপুর ইউনিয়ন এর বশির মেম্বার পাড়ায় মাহফুজা আক্তার (১৫) নামের এক অসহায় মুসলিম মেয়েকে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে একই গ্রামের রুকন পাল (৩৫) নামের এক হিন্দু যুবক। মাহফুজা আক্তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন ভয় ভীতি এবং তার মাকে মারার হুমকি দেখিয়ে জোরপূর্বক শারীরিক নির্যাতন করে রুকন পাল (কালু)। ধর্ষণের পর হুমকি-ধামকি ও শারীরিক নির্যাতনে অতিষ্ট হয়ে, গত ১৪ ডিসেম্বর ২০২৪ থানায় একটি ধর্ষণ মামলা করে মাহফুজা। এরই জের ধরে গত চলতি মাসের ৭ জানুয়ারি মাহফুজার বাড়ির চতুর্দিক খড় দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে এই পুরো মুসলিম পরিবারকে পুরিয়ে মারার চেষ্টা করে রুকন পাল (কালু)। আশ্চর্যজনক হলেও সত্য, ঘটনার প্রায় ১ মাস কেটে গেলেও এখন পর্যন্ত এই ভয়াবহ অপরাধের দায়ে হিন্দু যুবককে আটক করেনি পুলিশ। অন্যদিকে অপরাধী ও তার সহযোগীরা এখনো ঐ মুসলিম মেয়ে ও তার পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিয়েই চলেছে।

মোবাইল ফোনে প্রেম: দেখা করতে গিয়ে বান্ধবীসহ গণধর্ষণের শিকার

কুমিল্লার নাঙ্গলকোটে মোবাইল ফোনে গড়ে ওঠা প্রেমের সূত্র ধরে দেখা করতে গিয়ে এক তরুণী ও তার বান্ধবী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, ধর্ষণের শিকার দুই তরুণী পরস্পরের বান্ধবী। তাদের একজন লক্ষ্মীপুর এবং অন্যজন চাঁদপুরের বাসিন্দা। তারা কুমিল্লা শহরের টমছমব্রিজ এলাকায় একটি মেসে ভাড়া থাকেন এবং গৃহকর্মীর কাজ করেন। তাদের মধ্যে একজন নাঙ্গলকোট উপজেলার নূরপুর গ্রামের শাহিদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। গত ৯ জানুয়ারি তারা শাহিদুলের সঙ্গে দেখা করতে গেলে সাতজন যুবক তাদের সেবাখোলা বাজারের খোকন মিয়ার করাতকলের মধ্যে নিয়ে যায়। সেখানে মহসিন নামক এক ব্যক্তির নেতৃত্বে তাদের দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। অপরাধীরা ঘটনাটি ভিডিও ধারণ করে এবং জানায়, বিষয়টি জানালে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হবে। ঘটনাটি জানাজানি হওয়ার পর করাতকলের মালিক খোকন মিয়া পলাতক রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যায়নি। ধর্ষণের শিকার এক তরুণী সোমবার রাত ১২টার দিকে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে শাহিদুল ইসলামকে। এছাড়া করাতক...